ইবিতে গাছের চারা দিয়ে নবীনদের বরণ

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৭:১৫ পিএম


ইবিতে গাছের চারা দিয়ে নবীনদের বরণ
নবীনের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা। ছবি: আরটিভি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগ। এ সময় প্রত্যেক নবীনের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা। পরে মাঠ পর্যায়ে রোপণের ব্যবস্থা করে বিভাগটি।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের ২য় তলায় এ আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিভাগটির সিনিয়র অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক ড. মোহাম্মেদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

বিভাগটির শিক্ষার্থী আলিফ নূর ও রিতু মনির সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদেরকে ফুল, সিলেবাস এবং ক্লাস রুটিন প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়েই ভবনটির পাশে কয়েকটি বৃক্ষ রোপণ করা হয়।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন, “বৃক্ষ মানুষের পরম বন্ধু ও প্রকৃতিকে রক্ষা করে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে, সেই থেকেই আমাদের নবীনদের বৃক্ষ উপহার ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা। আমরা চাই এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ যেন বৃক্ষরোপণ করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে সাহায্য করে।”

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “বৃক্ষরোপণ অত্যন্ত ভালো একটি কাজ। আমরা এখানে প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, “ক্যাম্পাসটিকে একদিকে বৃক্ষ রোপণ করে ফলপ্রসূ করা, প্রাকৃতিক একটা সৌন্দর্য বৃদ্ধি করা, পাশাপাশি ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে আমি সহযোগিতা চাই। একদিকে ক্লিন, অন্যদিকে গ্রিন -এই কার্যক্রমটা আমরা নিয়েছি। আশা করি তোমরা আমাদেরকে সহযোগিতা করবে, বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে।”

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission